কাস্টমারের উত্তর দেয়। তারপর কাজটাও করে দেয়।
আপনার ব্যবসার তথ্য একবার দিন। বাংলা, বাংলিশ বা ইংরেজিতে কাস্টমারদের উত্তর দেয় — তারপর পরের কাজগুলোও করে দেয়।
কাস্টমাররা যেখানে কথা বলে, সেখানেই কাজ করে
শুধু উত্তর দেয় না — কাজটাও করে দেয়।
আপনার একজন কর্মী যে কাজগুলো করে — সেগুলোই নিজে নিজে, আপনার বেঁধে দেওয়া সময় আর বাজেটের মধ্যে।
প্রম্পট নয় — কাজ বুঝিয়ে দিন৪৬টা তৈরি
৪৬টা তৈরি কাজ থেকে বাছুন, বা নিজের ভাষায় চারটে ঘরে লিখে দিন। প্রম্পট লিখতে হবে না, ট্রেনিংও না।
চ্যাট নয় — কাজের তালিকা ধরে এগোয়
একটা মেসেজ দিয়ে অপেক্ষা করে। আপনি যতবার বলবেন ততবার ধরে, তারপর মানুষের হাতে দেয়।
আপনার নিজের সফটওয়্যারে লিখে দেয়
ফলাফলটা বসে অর্ডারে, ফাইলে, রেকর্ডে — আপনার লোকেরা যেখানে এমনিতেই দেখে।
আপনার দেওয়া permission-এর মধ্যেনিয়ম আপনার
আপনার সফটওয়্যারে একজন staff হিসেবেই ঢোকে, নিজের permission নিয়ে। টিক তুলে দিলেই সাথে সাথে মানে।
আন্দাজ না করে থেমে যায়
অভিযোগ, টাকা ফেরত, বা অস্পষ্ট কিছু — যা শুনেছে লিখে রেখে মানুষের হাতে দেয়।
অফিসের সময় আর দৈনিক বাজেট
আপনার বেঁধে দেওয়া সময়েই কাজ করে, দিনের বাজেট শেষ হলে থেমে যায়।
নিচে আপনার ব্যবসাটা খুঁজে নিন
প্রতিটা ব্যবসা শুরু করে ঠিক সেই কাজগুলো দিয়ে, যেগুলো সেই ব্যবসায় সত্যিই হয়। নিজের কাজও লিখতে পারবেন।
অনলাইন শপ
অর্ডার কনফার্ম, ভুল ঠিকানা ঠিক, tracking পাঠানো, ডেলিভারির পর খোঁজ।
WooCommerce প্লাগইন
ফ্যাশন ও পোশাক
সারাদিন সাইজ-রঙের প্রশ্ন, তারপর অর্ডারের কাজ আর এক্সচেঞ্জ।
ইলেকট্রনিকস ও গ্যাজেট
ওয়ারেন্টি-স্পেসিফিকেশনের উত্তর, অর্ডার কনফার্ম, স্টকে ফিরলে খবর।
বিদেশে পড়াশোনা ও ভর্তি
কাগজের তাগাদা, offer letter এলে জানানো, ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম।
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষিত
জার্নাল ও প্রকাশনা
manuscript পৌঁছেছে জানানো, দেরি করা reviewer-কে তাগাদা, proof approve।
ক্লিনিক ও হেলথকেয়ার
কালকের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম, সকালে মনে করানো, যারা আসেনি তাদের ধরা।
রেস্টুরেন্ট ও ক্যাফে
বুকিংয়ের প্রশ্ন, টেবিল কনফার্ম, পরদিন খাওয়া কেমন হলো জিজ্ঞেস।
প্রপার্টি ও রিয়েল এস্টেট
দেখার সময় কনফার্ম, পরে মত জিজ্ঞেস, ফ্ল্যাট খালি আছে কি না জানা।
ট্রাভেল ও ট্যুরিজম
বুকিং কনফার্ম, পাসপোর্টের কপি সংগ্রহ, বাকি টাকার কথা মনে করানো।
হোটেল ও রিসোর্ট
রুম কনফার্ম, চেক-ইনের তথ্য পাঠানো, থাকা কেমন হলো জিজ্ঞেস।
সফটওয়্যার ও আইটি
ডেমোর পর খোঁজ, trial শেষের আগে জানানো, fix কাজ করেছে কি না দেখা।
সার্ভিস ব্যবসা
কাজের সময় ঠিক করা, quotation-এর খোঁজ, কাজ ঠিক হলো কি না দেখা।
অন্য কিছু?
প্রতিটা ব্যবসার সার্বজনীন কাজ — আর নিজের কাজ সাদা বাংলায় লিখে নিন।
নিজের কাজ লিখুন
কাস্টমারকে সত্যিই সাহায্য করতে যা যা লাগে
কিওয়ার্ড-বট নয়। আপনার তথ্য পড়ে, আপনার সিস্টেম দেখে উত্তর দেয়, আর কখন মানুষের কাছে পাঠাতে হবে তা বোঝে।
আপনার তথ্য থেকেই উত্তর
উত্তর আসে আপনার নিজের FAQ, ডকুমেন্ট আর পণ্য থেকে — আর ওয়েবসাইটে দাম বদলালে পুরনো দাম যেসব উত্তরে রয়ে গেছে সব খুঁজে দেয়।
বাংলা, বাংলিশ ও ইংরেজি
তিনটেই বোঝে, আর কাস্টমার যেটায় লিখেছে সেটাতেই উত্তর দেয়।
আপনার সিস্টেম লাইভ দেখে
নিজের সফটওয়্যার যুক্ত করুন — আসল অর্ডার, আসল অ্যাপয়েন্টমেন্ট, আসল স্টক দেখে বলবে।
কখন মানুষ লাগবে বোঝে
কেউ মানুষ চাইলে বা নিজে নিশ্চিত না হলেই হস্তান্তর করে — সাথে রেখে যায় না-পারা প্রশ্ন আর যেসব লিডে কল করা দরকার।
শুধু Google নয় — AI সার্চেও
ChatGPT আর Gemini আপনার কথা বলতে পারবে কি না — সেই ১৮টা বিষয়ে আপনার সাইটকে নম্বর দিই।
যারা কখনো চ্যাট করেনি
নিজের SMS গেটওয়ে যোগ করুন — যে শুধু অর্ডার করেছে তার কাছেও পৌঁছাবে, আপনার নিজের নামে।
তিন ধাপে চালু
কোনো AI বিশেষজ্ঞ লাগবে না। ফর্ম পূরণ করতে পারলেই চালু করতে পারবেন।
আপনার তথ্য দিন
FAQ লিখুন, PDF আর DOCX আপলোড করুন, CSV থেকে প্রোডাক্ট বা সার্ভিস ইমপোর্ট করুন — অথবা ইন্ডাস্ট্রি টেমপ্লেট থেকে শুরু করুন।
প্লেগ্রাউন্ডে টেস্ট করুন
কাস্টমাররা যা সত্যিই জিজ্ঞেস করে তা জিজ্ঞেস করুন, আর দেখুন এজেন্ট কোন সোর্স আর টুল ব্যবহার করলো।
সব জায়গায় চালু করুন
ওয়েবসাইটের ফুটারে একবার এক লাইনের কোড বসান, অথবা Messenger, WhatsApp আর নিজের অ্যাপ থেকে API কল করুন।
API-ফার্স্ট। যেকোনো কিছুর সাথে জুড়ে দিন।
একটি POST রিকোয়েস্টেই পাবেন তথ্যভিত্তিক উত্তর, কোন সোর্স থেকে উত্তর এসেছে, আর মানুষ লাগবে কি না। ওয়েবসাইট, অ্যাপ, Messenger বট বা ERP — যেখান থেকে খুশি ব্যবহার করুন।
curl https://aiagent1.skotechlabs.com/api/v1/chat \
-H "Authorization: Bearer sk_live_..." \
-H "Content-Type: application/json" \
-d '{
"conversation_id": "fb_28419",
"channel": "messenger",
"message": "vai amar order #SK10291 kothay?"
}'
$response = Http::withToken('sk_live_...')
->post('https://aiagent1.skotechlabs.com/api/v1/chat', [
'conversation_id' => 'fb_28419',
'message' => 'vai amar order #SK10291 kothay?',
]);
echo $response['reply'];
const res = await fetch("https://aiagent1.skotechlabs.com/api/v1/chat", {
method: "POST",
headers: {
"Authorization": "Bearer sk_live_...",
"Content-Type": "application/json",
},
body: JSON.stringify({ conversation_id: "web_9f2c", message: "Delivery charge koto?" }),
});
const { reply, sources } = await res.json();
{
"reply": "আপনার অর্ডার #SK10291 কুরিয়ারে আছে, কাল পৌঁছাবে।",
"status": "answered",
"intent": "order_tracking",
"needs_human": false,
"sources": [{ "type": "tool", "label": "Check order status" }],
"credits_used": 2
}
সাধারণ প্রশ্ন
NEXORA AI আসলে কী?
ব্যবসার জন্য একটি AI এজেন্ট প্ল্যাটফর্ম। আপনি আপনার তথ্য (FAQ, ডকুমেন্ট, প্রোডাক্ট বা সার্ভিস) দেন আর নিজের সিস্টেম জুড়ে দেন; তারপর এজেন্ট আপনার ওয়েবসাইট, Messenger, WhatsApp, ইমেইল বা যেখানে আমাদের API কল করবেন সেখানে কাস্টমারদের উত্তর দেয়।
ডেভেলপার লাগবে?
না। ওয়েবসাইট উইজেট হলো এক লাইনের কোড, যা আপনার সাইটের ফুটারে একবার বসালেই সব পেজে চলে; বাকি সব ড্যাশবোর্ড থেকে চলে। ডেভেলপাররা চাইলে REST API, webhook আর business tools দিয়ে আরও অনেক কিছু করতে পারেন।
AI কি বানিয়ে উত্তর দেবে?
এজেন্টকে শুধু আপনার তথ্য আর লাইভ টুলের ফলাফল থেকে উত্তর দিতে বলা থাকে, দাম সবসময় আপনার নিজের দামের তালিকা থেকে আসে, আর প্রতিটি উত্তরের সোর্স লেখা থাকে। না জানলে সেটা বলে, মানুষের সাথে কথা বলার সুযোগ দেয়, আর প্রশ্নটা আপনার "unanswered" তালিকায় রাখে।
কোন কোন ভাষায় কথা বলে?
বাংলা, বাংলিশ (ইংরেজি অক্ষরে লেখা বাংলা) আর ইংরেজি। বাংলা বা বাংলিশে লিখলে বাংলায় উত্তর দেয়, ইংরেজিতে লিখলে ইংরেজিতে।
ক্রেডিট কীভাবে কাজ করে?
প্রতিটি AI উত্তরে ক্রেডিট কাটে — Standard মডেলে ১টি, Advanced-এ ৩টি, Premium-এ ১০টি — আর প্রতিটি টুল কলে ১টি। প্ল্যানে মাসিক ক্রেডিট থাকে, আর যেকোনো সময় টপ-আপ করা যায়। প্লেগ্রাউন্ডে প্রতিদিন প্রথম ৫টি টেস্ট ফ্রি।
পেমেন্ট কীভাবে করব?
টাকায়, bKash-এ। টাকা পাঠিয়ে বিলিং পেজ থেকে ট্রানজ্যাকশন আইডি জমা দিন — আমরা হাতে যাচাই করে একই দিনে ক্রেডিট যোগ করে দিই। কার্ড লাগবে না।
আমার POS, ERP বা ওয়েবসাইটের সাথে যুক্ত করা যাবে?
হ্যাঁ। একটি HTTPS endpoint-কে business tool হিসেবে যোগ করুন (অর্ডার স্ট্যাটাস, অ্যাপয়েন্টমেন্ট, বুকিং, অ্যাকাউন্টের তথ্য) — এজেন্ট কথার মাঝে সেটা কল করবে। Custom প্ল্যানে আমাদের টিম কাস্টম ইন্টিগ্রেশনও বানিয়ে দেয়।
আমার তথ্য কি নিরাপদ?
প্রতিটি ব্যবসার তথ্য সম্পূর্ণ আলাদা। API key হ্যাশ করে রাখা হয়, টুল ও চ্যানেলের ক্রেডেনশিয়াল এনক্রিপ্ট করা থাকে, আর আমাদের পাঠানো webhook সাইন করা থাকে যাতে আপনি যাচাই করতে পারেন।
প্রতিটি কাস্টমারকে দিন তাৎক্ষণিক, সঠিক উত্তর।
কয়েক মিনিটে সেটআপ। প্রথম ক্রেডিট আমাদের পক্ষ থেকে।
