চ্যাট

ছবি ও ভয়েস নোট

কাস্টমার প্রোডাক্টের ছবি বা ভয়েস মেসেজ পাঠালে।

Messenger আর WhatsApp-এ কাস্টমাররা প্রায়ই ছবি পাঠায় — সাধারণত বুস্ট করা পোস্টের ছবি, নিচে লেখা "eta ache?"। এজেন্ট এসব ছবি বুঝতে পারে, ভয়েস নোটেরও উত্তর দিতে পারে।

দুই ধাপে: আগে ফাইল আপলোড, তারপর সেই ফাইল উল্লেখ করে মেসেজ পাঠানো।

১. আপলোড

POST https://aiagent1.skotechlabs.com/api/v1/uploads — multipart/form-data

Field বাধ্যতামূলক বিবরণ
file হ্যাঁ JPEG, PNG, WebP বা GIF (ছবি), অথবা অডিও ফাইল (ভয়েস নোট)।
conversation না কথোপকথনের UUID, আগে থেকে থাকলে।
curl https://aiagent1.skotechlabs.com/api/v1/uploads \
  -H "Authorization: Bearer sk_live_…" \
  -F "file=@saree.jpg"
{ "attachment": { "id": "0f2c…", "kind": "image", "url": "https://…/uploads/chat/…jpg", "mime": "image/jpeg", "size": 184320 } }

AI দেখার আগে ছবির লম্বা দিক ১৫৬৮px-এ ছোট করা হয় — এর চেয়ে বড় ছবি পাঠালে শুধু আপলোডে সময় বেশি লাগে, লাভ কিছু নেই।

২. মেসেজ পাঠানো

curl https://aiagent1.skotechlabs.com/api/v1/chat \
  -H "Authorization: Bearer sk_live_…" \
  -H "Content-Type: application/json" \
  -d '{"conversation_id":"cust-42","message":"eta ache?","attachments":["0f2c…"]}'

Attachment থাকলে message ফাঁকা থাকতে পারে — শুধু একটা ছবি পাঠানোও কাস্টমারের একদম স্বাভাবিক মেসেজ।

প্রতিটা attachment id শুধু একবার, একটা মেসেজে, আর যে ব্যবসা আপলোড করেছে শুধু সে-ই ব্যবহার করতে পারে।

ছবি পেলে এজেন্ট কী করে

  1. ছবিতে ছাপা প্রোডাক্ট কোড বা লেখা পড়ে।
  2. যা দেখছে সেটা কথায় লিখে সেই শব্দ দিয়ে আপনার ক্যাটালগে খোঁজে।
  3. মিল পাওয়া প্রোডাক্টের নাম বলে, আর ঠিক সেটাই কিনা কাস্টমারের কাছে নিশ্চিত হয়।
  4. কিছু না মিললে সেটা সোজাসুজি বলে মানুষের কাছে পাঠায় — কখনো আন্দাজ করে না।

দাম আর স্টক সবসময় ক্যাটালগ থেকে আসে, ছবি থেকে কখনো না। পেমেন্টের স্ক্রিনশটকে কখনো পেমেন্টের প্রমাণ ধরা হয় না।

মিল ভালোভাবে পেতে প্রতিটা প্রোডাক্টের "What the photo shows" ঘরটা পূরণ করুন — কনসোলের Products & services → Describe photos বাটন আপনার ক্যাটালগের ছবি দেখে এটা লিখে দেয়।

ভয়েস নোট

ভয়েস নোট আগে লেখায় রূপান্তর হয়, তারপর সেই লেখার উত্তর অন্য মেসেজের মতোই দেওয়া হয়। অ্যাকাউন্টে ভয়েস নোট চালু না থাকলে — বা রেকর্ডিং অস্পষ্ট হলে — এজেন্ট ভদ্রভাবে কাস্টমারকে লিখে পাঠাতে বলে। কখনো আন্দাজে উত্তর দেয় না।

যা শোনা গেছে সেটা attachment-এর সাথে ফেরত আসে, তাই আপনার নিজের অ্যাপে দেখাতে পারবেন:

{ "id": "7a19…", "kind": "audio", "url": "…", "transcript": "delivery charge koto?" }

ক্রেডিট

প্রতিটা attachment-এ উত্তরের ক্রেডিটের সাথে সামান্য বাড়তি ক্রেডিট কাটে — প্ল্যাটফর্ম থেকে Site settings → Photos & voice-এ ঠিক করা থাকে (default প্রতিটায় ১)। যে ভয়েস নোট লেখায় রূপান্তর করা যায়নি, তার জন্য ক্রেডিট কাটে না।