চ্যানেল

ওয়েবসাইট উইজেট

যেকোনো ওয়েবসাইটে এক লাইনের কোড।

Developers → API keys-এ একটা publishable key বানান (আপনার ডোমেইনে লক করে), তারপর এটা </body>-এর আগে পেস্ট করুন:

<script src="https://aiagent1.skotechlabs.com/widget.js" data-key="pk_live_your_key" async></script>

WordPress, Shopify, Wix, Laravel, সাধারণ HTML — যেখানে script বসানো যায়, সবখানে কাজ করে। রং, টাইটেল, স্বাগত মেসেজ আর সাজেস্টেড প্রশ্ন আসে Channels → Website widget থেকে, তাই সাইটে হাত না দিয়েই বদলাতে পারবেন।

আপনার ক্রেডিট রক্ষা করতে একজন ভিজিটর দিনে সীমিত সংখ্যক মেসেজ পাঠাতে পারে (default ৫০টা)। এরপর উইজেট AI-কে না ডেকে আপনার offline মেসেজ দেখায়।

JavaScript API

window.SKOAI.open();                    // open the chat
window.SKOAI.close();
window.SKOAI.identify({ name: "Rahim", phone: "01700000000" });

টিমের কেউ inbox থেকে দায়িত্ব নিলে তার উত্তর নিজে থেকেই উইজেটে দেখা যায়।